নির্বাচনী প্রতীক: শাপলা কলি

আরিফুল ইসলাম

১১ দলীয় জোট মনোনীত প্রার্থী, ঢাকা - ১৮

সন্ত্রাস, মাদক আর চাঁদাবাজমুক্ত ঢাকা-১৮ গড়া এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, এটা আমার অস্তিত্বের লড়াই। সাধারণ মানুষের জন্য বাসযোগ্য সমাজ আমরা গড়বই।

আমার অঙ্গীকার জানুন যোগাযোগ করুন
আরিফুল ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

পদবি: সিনিয়র যুগ্ম আহ্বায়ক (এনসিপি), আহ্বায়ক (ঢাকা মহানগর উত্তর)

আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম, ঢাকা-১৮ আসন থেকে ১১ দলীয় জোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী। দীর্ঘদিন ধরে আমি এই এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কাজ করে আসছি।

আমার লক্ষ্য একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ ঢাকা-১৮ গড়ে তোলা। আমি বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়নই সত্যিকারের গণতন্ত্র। আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।

নির্বাচনী প্রতীক: শাপলা কলি
ঢাকা-১৮ আসনকে বিজয়ী করতে শাপলা কলি মার্কায় ভোট দিন

আমার অঙ্গীকার

ঢাকা-১৮ এর উন্নয়নে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রতিশ্রুতিসমূহ।

শিক্ষার প্রসার

  • জনসংখ্যা অনুপাতে প্রতি ওয়ার্ডে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন।
  • বর্ধিত জনসংখ্যার প্রয়োজনে নতুন সরকারি স্কুল ও কলেজ স্থাপন।
  • শ্রমিক অধ্যুষিত এলাকায় বিশেষ স্কুল ও ডে-কেয়ার সেন্টার চালু।
  • প্রতিটি শিশুকে নিজ ওয়ার্ডে মানসম্মত শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া।

ন্যায়সঙ্গত কর ব্যবস্থা

  • নাগরিক সুবিধার সাথে সামঞ্জস্য রেখে সহনশীল হোল্ডিং ট্যাক্স নির্ধারণ।
  • নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোর (উত্তরখান, দক্ষিণখান, তুরাগ) ট্যাক্স জটিলতা নিরসন।
  • নাগরিক সুবিধা (গ্যাস, বিদ্যুৎ, পানি) নিশ্চিত করে তবেই ট্যাক্স নির্ধারণ।
  • সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে ন্যায়সঙ্গত ট্যাক্স কাঠামো তৈরি।

যানজট নিরসন ও পরিবহন

  • জরাজীর্ণ রাস্তা সংস্কার ও দূরপাল্লার বাস লাইন সমন্বয়ের মাধ্যমে যানজট রোধ।
  • স্মার্ট হকার ব্যবস্থাপনা (নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ)।
  • অটোরিক্সার জন্য সঠিক রেগুলেশন ও লাইসেন্সিং ব্যবস্থা চালু।

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ

  • সন্ত্রাস, মাদক আর চাঁদাবাজমুক্ত ঢাকা-১৮ গড়া।
  • সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ নিশ্চিত করা।
  • আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিক নিরাপত্তা বৃদ্ধি।

খেলাধুলা ও শিশু বিনোদন

  • বেদখল খেলার মাঠ উদ্ধার করে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করা।
  • প্রতিটি এলাকায় শিশুদের জন্য পার্ক ও বিনোদন কেন্দ্র স্থাপন।

দূষণ ও দুর্নীতিমুক্ত

  • ঢাকা-১৮ আসনকে দূষণ ও দুর্নীতিমুক্ত করা।
  • সবার জন্য ইনসাফ বা ন্যায় বিচার নিশ্চিত করা।

আমার ঢাকা-১৮

ঢাকা-১৮ আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এর মধ্যে রয়েছে উত্তরা, পাল্লবী, উত্তরখান, দক্ষিণখান এবং তুরাগ—যা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঞ্চল।

এখানকার মানুষ শিক্ষিত, সচেতন এবং উন্নয়নের প্রতি যত্নশীল। আমি এই এলাকার সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করি। পানি নিষ্কাশন, যানজট, এবং পরিবেশ দূষণ আমাদের প্রধান চ্যালেঞ্জ।

আমার লক্ষ্য হলো এই এলাকাকে এশিয়ার মডেল শহর হিসেবে গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে ও সম্মানের সাথে বসবাস করতে পারবে।

সাম্প্রতিক কার্যক্রম

জনগণের সাথে আমার বিভিন্ন মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কিছু মুহূর্ত।

যোগাযোগ করুন

আপনার যেকোনো পরামর্শ, অভিযোগ বা মতামতের জন্য আমরা সর্বদা প্রস্তুত। নিচের ফর্মটি পূরণ করুন অথবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন।

অফিসের ঠিকানা

House-11, Road-07, Sector-07,
Uttara, Dhaka-1230,
Bangladesh

info@arifulislamadeeb.com

সকাল ১০:০০ - সন্ধ্যা ৬:০০
শুক্রবার বন্ধ

সোশ্যাল মিডিয়ায় আমরা:

গুরুত্বপূর্ণ নোটিশ

বিজ্ঞাপন স্বচ্ছতা ঘোষণা

বিজ্ঞাপন দাতা: আরিফুল ইসলাম – ঢাকা-১৮

এই ওয়েবসাইট এবং এখান থেকে প্রকাশিত কোনো রাজনৈতিক বিজ্ঞাপন বা তথ্য মূলত ভোটারদের অবহিত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এটি Meta (Facebook) এর সোশ্যাল, ইলেক্টোরাল এবং পলিটিক্যাল অ্যাডভারটাইজিং ট্রান্সপারেন্সি পলিসি মেনে পরিচালিত হচ্ছে।